Thursday, July 23, 2026

IPEMIS-এ APSS-২০২৬ মডিউলে ডেটা এন্ট্রির সময়সূচি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

SHARE


 
IPEMIS-এ APSS-২০২৬ মডিউলে ডেটা এন্ট্রির সময়সূচি প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬

​দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (APSS) ২০২৬-এর তথ্য আইপিইএমআইএস (IPEMIS) সফটওয়্যারে এন্ট্রির নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ কার্যক্রম আগামী ২৬ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে চলবে ১০ আগস্ট ২০২৬ পর্যন্ত।

​আজ (২৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক মোহাম্মদ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

​নোটিশে বলা হয়, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান (APSS) প্রতিবেদন প্রণয়ন করা হয়ে থাকে। ২০২৬ শিক্ষাবছরের APSS প্রতিবেদন প্রণয়নের জন্য আইএমডি বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত IPEMIS সফটওয়্যারের APSS মডিউলে নির্ধারিত সময়ের মধ্যে ডাটা সার্ভারে এন্ট্রি সম্পন্ন করতে হবে।

​নোটিশে উল্লেখিত নির্দেশনাসমূহ:

  • প্রধান শিক্ষকদের করণীয়: নিজ আওতাধীন সকল ক্যাটাগরির বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্ধারিত সময়সীমার মধ্যে বিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য IPEMIS-এর APSS মডিউলে সঠিকভাবে এন্ট্রি ও দাখিল করতে হবে।
  • সহকারী শিক্ষা অফিসারদের করণীয়: উপজেলা বা থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ প্রাপ্ত তথ্যসমূহ যাচাই-বাছাই করে তা অগ্রায়ন করবেন।
  • অনুমোদন ও চূড়ান্ত দাখিল: অনুমোদনের মাধ্যমে আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে IPEMIS সফটওয়্যারের APSS মডিউলে তথ্য চূড়ান্তভাবে দাখিল করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

​এ সংক্রান্ত চিঠি সকল উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভাগীয় উপপরিচালকদের কাছে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

SHARE

0 komentar: