Tuesday, February 9, 2021

শিক্ষক সমিতিগুলো কোন খোজখবর রাখছেননা, শিক্ষাগুরুর মানবেতর জীবনযাপন

SHARE


 নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার খরিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনকে পরিচালনা কমিটি অমানবিকভাবে চাকরি থেকে অব্যাহতি দি‌য়ে দেন। এ ঘটনার পর তিনি মামলার আশ্রয় নেন। তা‌রি‌খের পর তা‌রিখ চল‌তে থাকায় বয়স শেষ হলেও যেন মামলা শেষই হয় না। সহায় সম্বলহীন এই শিক্ষাগুরু এখন মানবেতর জীবন যাপন করছেন। একাধিক রোগে তার জীবন এখন সঙ্কটাপন্ন। পড়নে কাপড়, থাকার ঘর, চিকিৎসা করার অর্থ, শরীরের শক্তি কোনটাই তার নেই। কেউ দয়া করে কিছু টাকা দিলে সেটা দিয়ে অনাহারে অর্ধ আহারে দিন কাটে তার। শিক্ষক সমিতিগুলোর কোনো ভূমিকা নেই এই শিক্ষাগুরুর জন্য।চিরকুমার এই অসহায় মানুষটিকে দেখারও কেউ নেই। সারাদিন পরে থাকেন আকচা ইউনিয়ন বকসের হাটে রাতে ঘুমায় নির্জন এলাকা বুড়িবাধের পাশে থাকা একটি ইটের ভাঙ্গা ঘরে। সেখা‌নে ময়লা আবর্জনায় শুয়ে দিন কাটান তি‌নি। ন্যায় বিচার পাওয়ার আশা তো দূরের কথা,বাঁচার আশাও তিনি এখন ছেড়ে দিয়েছেন। সভ্য সমাজে একজন জাতিগড়ার কারিগর জীবন কাটাবে মানবেতর, মৃত্যুও হবে বেওয়ারিশ প্রাণীর মতো বিষয়টি মেনে নেয়াও কষ্ট। নাজমুল নামে এক ফেসবুক ব্যবহারকারীর  ওয়াল থে‌কে লেখা ও ছ‌বি‌টি সংগৃহিত করা হয়েছে । বিষয়‌টি নজ‌রে এ‌লে জেলা প্রশাসন ও স্থানীয় সুধী সমাজ নিশ্চয়ই একটা উ‌দ্যোগ নে‌বেন।ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলা হয়েছে শিক্ষকের জন্য কিছু করার। আব্দুল্লাহ আল মামুন  বলেছেন, ইতিমধ্যে বয়স্ক ভাতাসহ অন্যান্য সুবিধা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলা হয়েছে।  

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: