Monday, February 8, 2021

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরিক্ষা -২০২০ কবে নাগাদ হতে পারে

SHARE


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা হওয়ার সম্ভব্য সময় হতে পারে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এ জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম।তিনি বলেন, করোনা পরিস্থিতি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে নিয়োগ কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থাতেও নিয়োগ সংক্রান্ত টেকনিক্যাল কাজ আমরা এগিয়ে রেখেছি। ইতোমধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট’র কাজ শেষ ও পরীক্ষার বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।গত ২৪ নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে করোনা পরিস্থিতি ও প্রাথমিক শিক্ষক নিয়োগে পোষ্য কোটা ২০ শতাংশ বাতিলের দাবিতে রিট করা করায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে চাকরি প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে সংশয় ।এ বিষয়ে ডিপিই মহাপরিচালক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এরপরও অধিদপ্তর বসে নেই। আমরা নিয়োগ পরীক্ষার মত মহাযজ্ঞ আয়োজনের প্রস্তুতি হিসেবে কাজ করে যাচ্ছি। আয়োজনও প্রায় সম্পন্ন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গেই নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।তিনি আরো বলেন, নিয়োগের বিষয়ে তো কোন মামলা হয়নি। যে কারণে পরীক্ষা আয়োজনে কোন বাধা নেই। তবে মিডিয়ায় মামলা বা রিট সংক্রান্ত একটা নিউজ হয়েছে। এ বিষয়ে অধিদপ্তর কাজ করছে।প্রসঙ্গত, এবার প্রাথমিক শিক্ষক হিসেবে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবে ২৫ হাজার ৬৩০ জন। এই নিয়োগে ১৩ লাখ ৫ হাজারের বেশি আবেদন জমা হয়। অনলাইন আবেদন করতে গিয়ে নানা ধরনের ভুল সংশোধন করার সুযোগ দেয় ডিপিই।



দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: