নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
তিনটি পৌরসভার নির্বাচনের ওপর তিন মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। তিন পৌরসভা হলো- যশোর পৌরসভা, মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভা ও জয়পুরহাটের কালাই পৌরসভা। পৃথক তিন রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো.কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।এর মধ্যে মুন্সীগঞ্জের মীরকাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি এবং যশোর সদর পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটগ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছিল।আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার (পায়েল) বলেন, তিনটি পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে পৃথক তিনটি রিট আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি অন্তবর্তীকালীন আদেশও দিয়েছেন।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন



0 komentar: