Thursday, July 23, 2026

প্রাথমিকে শিক্ষকদের পদায়ন ও বদলিতে অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ

SHARE

 


প্রাথমিকে শিক্ষকদের পদায়ন ও বদলিতে অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ

অনলাইন ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং বর্তমানে কর্মরত শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিষ্পত্তির লক্ষ্যে অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

​গত ২০ জুলাই অধিদপ্তরের সহকারী পরিচালক (প: ও অ:) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে (স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.০০০.৪০০.১৯.০০১৭.২৫-১৩২৫) এ নির্দেশনা প্রদান করা হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত সকল শিক্ষকের বদলি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

​এ সংক্রান্ত কার্যক্রম সঠিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে—

  • ​জাতীয় কমিটি,
  • ​অন্তঃবিভাগ কমিটি (সিটি কর্পোরেশন ব্যতীত),
  • ​জেলা কমিটি (পৌরসভাসহ, তবে সিটি কর্পোরেশন ব্যতীত) এবং
  • ​উপজেলা/থানা কমিটি (পৌরসভাসহ)

​গঠন ও তাদের কার্যপরিধি উল্লেখ করে ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

​অধিদপ্তরের জারি করা আদেশে বলা হয়, উক্ত প্রজ্ঞাপনের আলোকে সংশ্লিষ্ট সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়কে অবিলম্বে বর্ণিত কমিটিসমূহ গঠনপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

​আদেশের অনুলিপি সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

SHARE

0 komentar: