Saturday, February 7, 2026

আজকের সর্বশেষ খবর।

SHARE

  

কাঙ্ক্ষিত খবরটি পড়তে নিচের দিকে আসুন
ভোটকেন্দ্রের তথ্য কিভাবে জানা যাবে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারর তারিখ: ০৭.০২.২০২৬

বাংলাদেশ নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন সচিবালয়
জনসংযোগ অধিশাখা
​নম্বর: ১৭.০০.০০০০.০৪০.৩৬.০০০৭.২০.১৯৩                                            তারিখ: ২৪ মাঘ ১৪৩২ (৭ ফেব্রুয়ারি ২০২৬)
সংবাদবিজ্ঞপ্তি
চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য
​ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৬:
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণের ভোটপ্রদানের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এসব পদ্ধতির মাধ্যমে ভোটারগণ দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
পদ্ধতি-১ (Smart Election Management BD অ্যাপ)
ভোটারগণ Smart Election Management BD অ্যাপের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য ভোটারকে Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টলের পর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।
পদ্ধতি-২ (হটলাইন নম্বর ১০৫)
ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য বাংলাদেশের যে-কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। এজন্য হটলাইন নম্বর ১০৫-এ কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন। এজন্য এসব তথ্য হাতে নিয়ে হটলাইন নম্বর ১০৫-এ কল করতে হবে। প্রতিদিন ভোর ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।
পদ্ধতি-৩ (১০৫-এ এসএমএস-এর মাধ্যমে)
এসএমএস-এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।
পদ্ধতি-৪ (নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে)
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ জন্য ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার বা মোবাইলের যে-কোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের অপশন পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথমত, নির্বাচনি এলাকা, উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।
​(স্বাক্ষর)
০৭/০২/২৬
মোঃ রুহুল আমিন মল্লিক
পরিচালক (জনসংযোগ)
ইমেইল: dirpr@ecs.gov.bd
ফোন: ৫৫০০৭৫২০
​প্রধান বার্তা সম্পাদক/সম্পাদক/প্রধান প্রতিবেদক/সংবাদদাতা

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৮ ডিসেম্বর) খসড়া এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে।  সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়া শুরু হবে ৩১ ডিসেম্বর, চলবে ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। 

সুত্রঃ কালবেলা

SHARE

0 komentar: