Sunday, February 21, 2021

বরগুনার পাথরঘাটায় নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু

SHARE




 নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

বরগুনার জেলার  পাথরঘাটায উপজেলায়  নামাজ পড়ানোর সময় সিজদারত অবস্থায় আলহাজ্ব আবুল হোসেন (৫৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২০ ফেব্রুয়ারি-২০২১) মাগরিবের সময় উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।আবুল হোসেন হাওলাদার একই গ্রামের দেনছের আলী হাওলাদারের মেজো ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর যাবত মেহের উদ্দিন মোল্লা বাড়ি জামে মসজিদে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।মসজিদের মুসল্লি আব্দুল হামিদ খান জানান, মাগরিবের আজান দিয়ে নিজেই নামাজের ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলেও নামাজ আদায় করে যাচ্ছিলেন আবুল হোসেন। দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে তিনি আর উঠতে পারেননি। পরে মুনাফ নামে এক ব্যক্তি বাকি নামাজ শেষ করে তাকে মৃত অবস্থায় সিজদায় পড়ে থাকতে দেখেন।আবুল হোসেনের ছোট ভাই নূর হোসেন হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। শুক্রবার তিনি ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসেন।

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)



SHARE

0 komentar: