Sunday, February 21, 2021

বিশ্বের তৃতীয় ইসলামী মহা-সম্মেলন চরমোনাই মাহফিল শুরু আসছে,২৪ ফেব্রুয়ারি, বুধবার

SHARE




নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

চরমোনাইর বার্ষিক মাহফিল শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি-২০২১ রোজ, বুধবার। ২৬ ফেব্রুয়ারী আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। হযরত মাওলানা মুফতী সৈয়দ মো. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর আম বয়ানের মাধ্যমে বুধবার বাদ জোহর মাহফিল শুরু হবে।মাহফিলে অংশ নিতে ইতিমধ্যে কীর্তনখোলা নদীর তীরবর্তী চরমোনাই মাদ্রাসার মাঠসহ আশপাশের এলাকাজুড়ে সমবেত হচ্ছেন মুসল্লিরা। ৩ দিনব্যাপী মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত ওলামা-মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। মাহফিল চলাকালীন প্রতিদিন বাদ ফজর ও মাগরিবের পর আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব চরমোনাই মুরিদান মুহিব্বিন-এর উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করবেন। নায়েবে আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সৈয়দ মো. ফয়জুল করীম (শায়খে চরমোনাই)ও গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান পেশ করবেন।এ ছাড়া মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ মো. আবুল খায়ের, আল্লামা নুরুল হুদা ফয়েজী (পীর সাহেব কারীমপুর) ও অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ (পীর সাহেব খুলনা) উপস্থিত থাকবেন।মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন এবং তৃতীয় দিন ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে। এ বছরও মাহফিলের বয়ান লাইভ সম্প্রচার www.charmonaivs.net ওয়েবসাইটটি সক্রিয় থাকবে বলে জানা যায়। পুরো মাহফিল নিয়ন্ত্রণ ও পর্যপেক্ষণে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে প্রস্তুত রাখা হবে হাই ভোল্টেজ অটো জেনারেটর।এবার মুসল্লিদের জন্য মোট ৫টি মাঠে ১০ বর্গকিলোমিটারের বেশি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলায় রয়েছে পুলিশ, র‌্যাব ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক ছাত্র, শিক্ষক ও মুরিদান-মুহি্ব্বিন। ইতিমধ্যে মাহফিলের সাবির্ক কাজও প্রায় সম্পন্ন হওয়ার পথে। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবে একটি দক্ষ মেডিকেল টিম কাজ করবে।আগামী ২৬ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। মাহফিল কমিটির পক্ষ থেকে দেশবাসীকে জিকিরের সঙ্গে মাহফিলে যোগদানের জন্য আহ্বান করা হয়েছে।

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)



SHARE

0 komentar: