Friday, October 23, 2020

কড়ইবাড়িয়ার সনাতন ধর্মাবলম্বীদেরকে দূর্গাপুজার শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন, মোয়াজ্জেম হোসেন অাকন

SHARE

মোঃ অাব্দুল্লা অাল মামুন, কড়ইবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধিঃমানবসেবা সংবাদ ২৪.ব্লগস্পট ডটকম।
বরগুনার জেলার তালতলী উপজেলার কড়ইবাড়িয়ার সনাতন ধর্মাবলম্বীদেরকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন,কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান জনাব মোঃ অালতাফ হোসেন অাকনের বড় ছেলে ও বরগুনা জেলার তালতলী উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন  কড়াইবাড়িয়া মানবসেবা সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন অাকন। তিনি মানবসেবা সংবাদ২৪. ব্লগস্পট ডটকমের প্রতিনিধিকে বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান মোঃ মোয়াজ্জেম হোসেন অাকন । তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। এছাড়া তিনি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে সকলকে সচেতন থেকে এ উৎসব পালনের জন্য বলেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই পৃথিবীতে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: