-----বিশ্বের যত জ্ঞানী-গুণী, মনীষীদের নিয়ে ;
মাইকেল হার্ট এক বই লিখেছেন ক্রমিক নম্বর দিয়ে।
'দ্যা হান্ড্রেড' এ নবীর নামটি লিখলেন সবার আগে ;
খ্রিষ্টান হয়েও এমন কীর্তি! আর কি কিছু লাগে? ।
সবার কাছে সমান প্রিয় নবী মুহাম্মদ ;
অন্য ধর্মের কত কবি লিখলেন কত পদ ।
নবী ছাড়াও তাঁর জীবনের আদর্শ যা আছে ;
নিঃসন্দেহে সমাদৃত সব মানুষের কাছে।
চাঁদ-সেতারা, ফেরেস্তারা যাঁর প্রশংসা করে ;
কী আসে যায় নিন্দিলে তাঁয় দুই একজন ইতরে।
রাসূল পাককে ব্যঙ্গে যদি গুরুত্ব দিই তারে ;
তাতে আরো ব্যঙ্গকারীর গুরুত্ব যে বাড়ে।
নর্দমার কীট খুব সহজে প্রচার পেলো আরো ;
তার চেয়ে যে নিন্দা করে, তাহার চিন্তা ছাড়ো।
কুয়োর ব্যাঙরা পড়ে থাকুক অন্ধকারের মাঝে ;
আমরা হাঁটি আলোর পথে সকাল-দুপুর- সাঁঝে।
আবু জাহেল কত কুৎসা রটায় নবীর নামে ;
তাতে আরো নবীর ধর্ম ছড়ায় ধরাধামে।
ঈমান সেতো কচু পাতার পানির মতো নহে ;
টোকা দিলেই পড়ে যাবে! কোন্ ঈমানদার কহে। এতোই যদি দুর্বল ঈমান নিন্দাতে যায় ক্ষয়ে ;
কেমন করে রাসূল গেলেন অত কষ্ট সয়ে।
উগ্রতা নয়, মারমুখী নয়, নয়রে হিংসা-হাসাদ ;
এসব করলে ধর্মের নামে ছড়ায় আরো ফাসাদ।
লাভের চেয়ে মূলে তাতে ক্ষতি যে হয় বেশি ;
লেখার উত্তর লেখাতে হোক,নয় ব্যবহার পেশী।
শত্রু-মিত্র ব্যঙ্গচিত্র আঁকলে দিবা-রাতে ;
ইসলাম ধর্মের বিশ্বনবীর কিচ্ছু হয় না তাতে।
সব সুন্দরের সেরা তিনি, অনিন্দ্য সুন্দর ;
যাঁর প্রশংসার তারিফ করে বিশ্বচরাচর।
আল্লাহ সয়ং যাঁর নামেতে দরূদ পড়ে চলেন ;
মানুষ তাঁরে নিন্দা করলে কী আসে যায় বলেন?।
লেখক
কবিরাজ মনির হোসেন
সহকারী শিক্ষক
সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
সদর,মুন্সিগঞ্জ
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
https://manobsebasongbad24.blogspot.com/
(আমাদের সংবাদ আপঊনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)



0 komentar: