Tuesday, September 29, 2026

**ঢাকা কলেজে শৃঙ্খলাভঙ্গ: ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র**

SHARE

 **ঢাকা কলেজে শৃঙ্খলাভঙ্গ: ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র**


**নিজস্ব প্রতিবেদক**

শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যক্রম ও গুরুতর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আরও ৪২ জন শিক্ষার্থীকে কলেজ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ও সমস্যার তথ্য কলেজ প্রশাসনের নজরে এসেছে। এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ৯ জনের ভর্তি বাতিল এবং ৪২ জন শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কলেজের সব শিক্ষার্থীর জন্য একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী আইন-শৃঙ্খলা পরিপন্থী বা কলেজর শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে 'অতীব জরুরি' হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের সর্বাবস্থায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।


SHARE

0 komentar: