মানসম্মত ও আধুনিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) কর্তৃক একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ ও স্পিকার ব্যবহার করে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান পরিচালনা নিশ্চিত করতে হবে।
এই নির্দেশনার মূল লক্ষ্যগুলো হলো:
✅ শিক্ষার্থীদের পাঠে আগ্রহ বৃদ্ধি করা।
✅ জটিল বিষয়গুলো সহজে বোঝানোর ব্যবস্থা করা।
✅ সৃজনশীলতা ও কল্পনাশক্তি বাড়ানো।
✅ শিক্ষক বাতায়ন ও IPEMIS সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আধুনিক শিক্ষাদান।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং আগামীর দক্ষ নাগরিক গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় এই ডিজিটাল রূপান্তর অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের সন্তানদের জন্য একটি উজ্জ্বল ও প্রযুক্তিগতভাবে উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হোক আমাদের লক্ষ।



0 komentar: