প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা অনলাইন বদলি সংক্রান্ত জরুরি আপডেট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য অনলাইন বদলির এক বিশেষ সুযোগ আসছে আগামী ১৫ এপ্রিল থেকে। আপনি যদি একই উপজেলা বা থানার অভ্যন্তরে বদলি হতে ইচ্ছুক হন, তবে নিচের সময়সূচিটি লক্ষ্য করুন:
- অনলাইনে আবেদন: ১৫/০৪/২০২৬ হতে ২০/০৪/২০২৬ পর্যন্ত।
- প্রধান শিক্ষক কর্তৃক যাচাই: ২১/০৪/২০২৬ হতে ২৪/০৪/২০২৬ পর্যন্ত।
- সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই: ২৫/০৪/২০২৬ হতে ২৭/০৪/২০২৬ পর্যন্ত।
- উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন: ২৮/০৪/২০২৬ হতে ০১/০৫/২০২৬ পর্যন্ত।
- সিস্টেম কর্তৃক স্বয়ংক্রিয় মনোনয়ন: ০২/০৫/২০২৬ তারিখ।
- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদন: ০৩/০৫/২০২৬ হতে ০৫/০৫/২০২৬ পর্যন্ত।
কিছু গুরুত্বপূর্ণ শর্ত:
- একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দক্রমে দিতে পারবেন। তবে ১টি দিলেও আবেদন গ্রহণ করা হবে।
- একবার বদলির আদেশ জারি হয়ে গেলে তা বাতিলের কোনো সুযোগ থাকবে না।
সবাইকে সময়মতো প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হলো। ✌️✌️



0 komentar: