Tuesday, September 6, 2022

জাতীয় শিক্ষার্থী মূল্যায়নে যে পরামর্শ দিয়েছেন,প্রাথমিকের মহাপরিচালক মহোদয়

SHARE



বিষয়: জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) ২০২২ প্রস্তুতি বিষয়ে প্রশাসনিক নির্দেশাবলি এবং একাডেমিক পরামর্শ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী নভেম্বর, ২০২২ মাসে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) অনুষ্ঠিত হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যানো জাতীয় শিক্ষার্থী মূল্যায়নের (এনএসএ) উপর প্রণীত প্রতিবেদন অতীব গুরুত্বপূর্ণ। পদ্মবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন বিষয়ক প্রতিবেদন তৈরিতে এনএসএ মূল্যায়ন প্রতিবেদন গুরুত্ব বহন করে। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন মূলত: সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে (সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা, ব্র্যাক সেন্টার এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) নমুনাভিত্তিক জাতীয় শিক্ষাক্রমে বর্ণিত ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা ও গণিত বিষয়ে অর্জিত যোগ্যতা পরিমাপের লক্ষ্যে পরিচালিত হবে। এ মূল্যায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের সচেতন এবং বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যোগ্যতাভিত্তিক প্রশ্ন অনুশীলনের মাধ্যমে প্রস্তুত করে তুলতে হবে।
মাঠ পর্যায়ে বিদ্যালয়গুলোকে প্রস্তুত করার জন্য ডিপিইও, উপজেলা/থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার, ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টর, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের জন্য পালনীয় নির্দেশাবলি নিম্নরূপ: 

প্রশাসনিক নির্দেশনাঃ
১. উপজেলা/থানা শিক্ষা অফিসার (ইউইও/টিইও), ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর এবং সহকারী উপজেলা / থানা শিক্ষা অফিসার (এইউইও/এটিইও)দের সমন্বয়ে ইউআরসি/টিআরসিতে একাডেমিক সভা আয়োজন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন।
২. বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যোগ্যতাভিত্তিক প্রশ্ন অনুশীলনের মাধ্যমে প্রস্তুত করে তুলতে বিষয়ভিত্তিক শিক্ষকদের ওরিয়েন্টেশন
প্রদান করতে হবে। শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার ৩য় ও ৫ম শ্রেণির বাংলা
গণিত বিষয়ের শিক্ষকদের মনোনয়ন প্রদান করবেন।
৩. মনোনীত তালিকা অনুযায়ী উপজেলা/থানা রিসোর্স সেন্টার (ইউআরসি/টিআরসি) যোগ্যতাভিত্তিক প্রশ্ন অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের অনলাইন অথবা সরাসরি ওরিয়েন্টেশন প্রদান করবেন। ক্লাস্টার এইউইও/এটিইওদের ওরিয়েন্টেশন কার্যক্রমে সংযুক্ত করবেন। উল্লেখ্য, উপরোল্লিখিত বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদেরকেও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে।
৪. উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) সফলভাবে বাস্তবায়নে প্রশাসনিক সার্বিক কার্যক্রম উপজেলা/থানা শিক্ষা
অফিসার (ইউইও/টিইও) প্রতিপালন করবেন এবং বিদ্যালয়ের একাডেমিক বিষয়গুলো উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর,
সহকারী ইন্সট্রাক্টর এবং ক্লাস্টার এইউইও/এটিইও-র সাথে সমন্বয় করে সম্পন্ন করবেন। ৫. দৈবচয়নভিত্তিতে বিদ্যালয়সমূহ নির্বাচন করে এ মূল্যায়ন অনুষ্ঠিত হবে। কোন বিদ্যালয় এ মূল্যায়নের আওতায় আসনে পূর্বেই
নির্ধারণ করা সম্ভব নয়। এজন্য উপরোল্লিখিত ০৭ (সাত) ধরণের সকল বিদ্যালয়কেই এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে সরবরাহকৃত তা ও ৫ম শ্রেণির বাংলা ও গণিত বিষয়ের নমুনাসহ তথ্যপত্র সকল বিদ্যালয়ে
প্রেরণ নিশ্চিত করবেন। এ মূল্যায়নে অভীক্ষা/ প্রশ্নের সংখ্যা ৩য় শ্রেণিতে ৩৫টি (এমসিকিউ ৩০টি সিনারকিউ ৫টি) এবং কম শ্রেণিতে ৪০টি (এমসিকিউ ৩৫টি সিআরকিউ ৫টি)। এ মূল্যায়নে প্রতি বিষয়ের নির্ধারিত সময় ১০০০ ঘণ্টা। ৭. বিভাগীয় উপপরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সার্বিক বিষয় তদারকি এবং মনিটরিং করবেন।
একাডেমিক পরামর্শ:
১. শিক্ষাক্রম অনুসরণপূর্বক নমুনা প্রশ্নের আলোকে পাঠ্যপুস্তক বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন প্রস্তুত করে শিক্ষার্থীদের অনুশীলন করতেন নিবেন।
২. অভীক্ষা/ প্রশ্ন তৈরি করার সময় জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ স্তর অনুসরণ করে প্রশ্ন তৈরি ও মূল্যায়ন করবেন।
৩. অনুশীলনে শিক্ষার্থীদের ভুল-ভ্রান্তি চিহ্নিত করে ফলাবর্তনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রান্তিক যোগ্যতা উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা বিষয়ভিত্তিক শিক্ষকের মূল দায়িত্ব।
৫. শিক্ষার্থীর পূর্ণ নাম, শ্রেণির নাম, শাখার নাম, বিদ্যালয়ের নাম সুন্দরভাবে লেখার অনুশীলন করতে দিবেন।

 

নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

করোনাভাইরাসের সর্বশেষ খবর ও লাইভ আপডেট দেখতে নিচে ক্লিক করুন

https://manobsebasongbad24.blogspot.com/2021/04/blog-post_58.html








ডাউনলোড করতে অথবা স্পষ্ট করে দেখতে ছবির উপরে টাচ করুন 

(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)

এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0




SHARE

0 komentar: