Friday, August 5, 2022

নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!

SHARE


#নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
===============================
#এক পলকে দেখে নিন পুরোটা:

🔖২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।

🔖পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।

🔖 প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।

🔖চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।

🔖বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।

👉দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।

👉প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।

🗣️প্রাথমিকে পড়তে হবে আটটি বই।

💢নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।

#এগুলো হলোঃ-

১) ভাষা ও যোগাযোগ, 
২) গণিত ও যুক্তি, 
৩) জীবন ও জীবিকা, 
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, 
৫) পরিবেশ ও জলবায়ু, 
৬) বিজ্ঞান ও প্রযুক্তি, 
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, 
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, 
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি।
SHARE

0 komentar: