নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
প্রাথমিকের কর্মকর্তা কর্মচারীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।এই রেজিষ্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। ১ ফেব্রুয়ারি, সোমবারের নির্দেশনাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জানাগেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের টেলিফোনের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের এই নির্দেশনাটি জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে সুরক্ষা অ্যাপের https://www.surokkha.gov.bd মাধ্যমে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যে অনলাইনে নিবন্ধন শেষ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, অনলাইন নিবন্ধন সম্পন্ন করার পর মন্ত্রণালয়কে তা জানাতে হবে।উল্লেখ্য, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহা পরিচালক, অতিরিক্ত সচিবগণ, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক, শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক, যুগ্ম-সচিবগণ, উপ-সচিব, সিনিয়র সহকারী সচিব, সিস্টেম এনালিস্টি এবং সকল প্রশাসনিক কর্মকর্তাকে এবিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন




0 komentar: