নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
বাংলাদেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়কে যথাযথ মর্যাদায় আগামীকাল ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করতে হবে। এ পরিস্থিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন করে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।এবিষয়ে নির্দিষ্ট নির্দেশনা হলঃ
(০১) আগামীকাল ২১ ফেব্রুয়ারি সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে।
(০২) জাতীয় পতাকা সুর্যোদয়ের সময় উত্তোলন করতে হবে এবং সূর্যাস্তের সময় তা নামিয়ে ফেলতে হবে।
(০৩) পতাকা অর্ধনমিত রাখার বিষয়টি সঠিক নিয়ম অনুসরণ করতে হবে।
(০৪)পতাকার সঠিক মাপ ও উত্তোলনের নিয়ম মেনে পতাকা অর্ধনমিত রাখতে হবে।
(০৫) দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ৫ জনের সমন্বয়ে পুস্পস্তাবক অর্পণ নিশ্চিত করতে হবে।
(০৬)যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেসকল বিদ্যালয়ের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের অনুষ্ঠানে পুস্পস্তাবক অর্পণ করতে হবে।
(০৭)শহীদ দিবস পালনে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে এবং করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআইয়ে দিবসটি পালনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(০৮)এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে তথ্য অফিস থেকে পোস্টার সংগ্রহ করে তা বিতরণ ও স্কুলগুলোতে সাঁটানোর ব্যবস্থা করতে হবে।
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে) এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন



0 komentar: