নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। এর জন্যসারাবাংলাদেশের প্রায় দশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিটি স্কুলকে ৫ হাজার করে টাকা দেয়া হবে।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।আদেশে বলা হয়েছে, বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের আওতায় প্রকল্পের অর্থায়নে চার বছরে মোট দশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ছোট বাগান তৈরি, চারটি ফলজ বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ৫ হাজার করে টাকা দেয়া হবে।স্কুল গার্ডেনিং ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য আটটি বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে মোট দশ হাজার চার শত চারটি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা পাওয়া গেছে।আদেশে আরও বলা হয়, দশ হাজার চারশত চারটি প্রাথমিক বিদ্যালয়কে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি তালিকায় ক্লাস্টার প্রতি একটি করে বিদ্যালয় নির্বাচন করে চারটি ভাগ করে বিদ্যালয়ের হিসাব নম্বরসহ ই-মেইলে পাঠাতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেয়া হয়েছে।
সুত্রঃ জাগোনিউজ
(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন



0 komentar: