Thursday, January 21, 2021

যা বলা হল অাদেশে,অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ, বাপ্রাসশি সমাজ(১২০৪৮)কেন্দ্রীয় কমিটি

SHARE


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষকদের ১৩ তম গ্রেড ঘোষণার পর দীর্ঘ ১১ মাস পরেও এখনো বাস্তবায়ন হয়নি প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড। এজন্য সহকারী শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। এছাড়া কোন শিক্ষক এ বেতন গ্রেড পাবেন বা পাবেন না তা নিয়েও শিক্ষকদের মধ্যে চলছিল নানা গুঞ্জন।এ অবস্থায় অর্থ মন্ত্রণালয় একটি সরকারি আদেশ জারি করেছে।
এর ফলে ২০১৯ সালের আগে নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক ১৩তম গ্রেড পাবেন। অর্থমন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে প্রকাশিত আদেশে স্বাক্ষর করেন অর্থমন্ত্রণালয়ের উপসচিব রওনক আফরোজা সুমা।আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষক যারা কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতনগ্রেড নির্ধারণে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।
এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (এস-১২০৪৮ ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনিসুর রহমান বলেন, এর ফলে যেসব শিক্ষক এসএসসি পাস সেসব শিক্ষকও ১৩তম গ্রেড পাবেন। এজন্য তিনি অর্থমন্ত্রণালয়কে ধন্যবাদ জানান আরও ধন্যবাদ জানান
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (এস-১২০৪৮ ) এর কেন্দ্রীয় সেক্রেটারী জনাব নূরে আলম রবিউল প্রমূখ।

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/


(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: