Sunday, January 31, 2021

১ লক্ষ ৩০ হাজার প্রাথমিক শিক্ষককে ইংরেজি বিষয় প্রশিক্ষন দেয়া হবে, মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

SHARE


নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনার (ইংরেজি ভাষার প্রশিক্ষক)
হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
তিনি বলেন, ‘৪৬ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে দুই হাজার শিক্ষককে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মাধ্যমে সারা দেশে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন,
আমাদের চার কোটি শিক্ষার্থীদের ১২ বছর বাধ্যতামূলক ইংরেজি বিষয় পড়ার পরও এ বিষয়ে দুর্বলতা দেখা যায়। যে কারণে তাদের এই শেখার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ফলপ্রসূ হচ্ছে না।
এ ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের এ প্রশিক্ষণ কর্মসূচি একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকরা ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন,
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করতে এক লাখ ৩০ হাজার শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হবে। তবে প্রথমে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে প্রকল্পের আওতায় প্রাথমিকের দুই হাজার শিক্ষককে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষিত করা হবে। তারা নিয়মিত সারা দেশের ইংরেজির শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবেন। এ সংক্রান্ত প্রশিক্ষণে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সেই কার্যক্রমের যাত্রা শুরু করা হলো। এ বাবদ ৪৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মনসুর আলম প্রমুখ।


(দয়া করে আমাদের লেখা আপনার ভাল লাগলে নিচের লিংকে প্রবেশ করে আমাদের পত্রিকার ফেইসবুক পেইজটিকে লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি,আপনার এই লাইকটি আমাদের উৎসাহিত করবে সেবামূলক আরও সংবাদ লিখতে)
এখানে ক্লিক করে পরবর্তী পেইজের like ও Follow এর উপর ক্লিক করুন

এম.এস.24.বি.ডটকম

এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ


https://manobsebasongbad24.blogspot.com/?m=0



(আমাদের সংবাদ আপনার কাছে ভাল লাগলে শেয়ার করার অনুরোধ করছি)

SHARE

0 komentar: