নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রাথমিক বিদ্যালয়ের চাকুরীরত সকল সহকারী শিক্ষকবৃন্দ সরকারের অর্থ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ তম গ্রেড পাচ্ছেন। শিক্ষকদের যৌক্তিক দাবি হল শিক্ষাকতার পেশায় আসতে যেখানে স্নাতক চাওয়া হয়নি। তাহলে এখন কেন একজনকে ১৩তম গ্রেড দেওয়া হবে, আরেকজনকে দেওয়া হবে না? আর তাই যদি হয়, তাহলে যোগ্যতা ভিত্তিক স্কেল দেওয়া হোক!এছাড়া শিক্ষকরা বলছেন, চাকুরীতে আসার পরে ১২/১৮ মাসের ডিপ্লোমা কোর্স করতে হয়। যা প্রাথমিকের শিক্ষাগত পেশার জন্য যথেষ্ট।যাই হোক গত ১৯ জানুয়ারি তারিখে ১৩ তম গ্রেড সকল সহকারী শিক্ষকবৃন্দ পাবে এই মর্মে অর্থ মন্ত্রণালয় এক পরিপত্র জারি করে। যাতে বলা হয়ে; ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের মধ্যে যারা এখনো কর্মরত আছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক বেতন গ্রেড নির্ধারণে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হল।’যার ফলে ২০১৯ সালের আগে নিয়োগপ্রাপ্ত সকল সরকারি প্রাথমিকের শিক্ষক ১৩তম গ্রেডের আওতায় বেতন ভুক্ত হবেন।এখন প্রশ্ন হল কবে পাবেন? এই প্রশ্নের জবাব খুজতে যেয়ে এর উত্তর পাওয়া গেল। আর তা হলঃঅর্থ বিভাগ কর্তৃক ১৯ জানুয়ারি তারিখে নতুন জারীকৃত আদেশ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় থেকে জিও জারি হয়ে তারপর তা প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাকে পাঠানো হবে। এরপর এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় কর্তৃক পৃষ্ঠাঙ্কন হবে। তারপর তা সিজিএ (হিসাব মহানিয়ন্ত্রক কর্মকর্তার অফিস) এ পাঠানো হবে।এরপর সিজিএ থেকে অনুমোদন হয়ে আইবাস++ এ এন্ট্রির জন্য পত্রাদেশ পাঠানোর পর জাতীয় প্রকল্প পরিচালক (PD) কর্তৃক ফাইল অনুমোদন হয়ে আইবাস++ সিস্টেম আপডেট করার পর লাইভে দিলে১৩তম গ্রেডে স্ব-স্ব উপজেলায় ফিক্সেশন হবে। সর্বশেষ এই ফিক্সেশন হওয়ার পর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ১৩তম গ্রেডের বেতন পাবেন। যা একটি সময় সাপেক্ষ ব্যাপার।এটির কার্যক্রম দ্রুত করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিসাব মহা নিয়ন্ত্রক অফিসের কর্মকতাদের একান্ত আন্তরিকতা ও আইবাস কর্তৃপক্ষের সুদৃষ্টি ছাড়া সম্ভব নয়।উল্লেখ্য, দেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ১৩তম গ্রেড সরকারের ঘোষণার ১১ মাস পার হলেও এখনও বাস্তবায়ন হয়নি প্রাথমিক শিক্ষকদের ১৩তম গ্রেড। এটা দ্রুত না হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বলে জানা গেছে।
আসুন জেনে নেই, ১৩তম গ্রেড কার্যকর কর হলে মুল বেতন কত হবে।
১৫ তম গ্রেড ৯৭০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১৩ তম গ্রেড ১১০০০-২৬৫৯০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।
৯৭০০ স্কেলে মূল বেতন ৯৭০০ হলে ১১০০০ ১০১৯০ হলে ১১০০০ ১০৭০০ হলে ১১০০০ ১১২৪০ হলে ১১৫৫০ ১১৮১০ হলে ১২১৩০ ১২৪১০ হলে ১২৭৪০ ১৩০৪০ হলে ১৩৩৮০ ১৩৭০০ হলে ১৪০৫০ ১৪৩৯০ হলে ১৪৭৬০ ১৫১১০ হলে ১৫৫০০ ১৫৮৭০ হলে ১৬২৮০ ১৬৬৭০ হলে ১৭১০০ ১৭৫১০ হলে ১৭৯৬০ ১৮৩৯০ হলে ১৮৮৬০ ১৯৩১০ হলে ১৯৮১০
১৪ তম গ্রেড ১০২০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১৩ তম গ্রেড ১১০০০-২৬৫৯০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।
১০২০০ স্কেলে মুল বেতন
১০২০০হলে ১১০০০ ১০৭১০ হলে ১১০০০ ১১২৫০ হলে ১১৫৫০ ১১৮২০ হলে ১২১৩০ ১২৪২০ হলে ১২৭৪০ ১৩০৫০ হলে ১৩৩৮০ ১৩৭১০ হলে ১৪০৫০ ১৪৪০০ হলে ১৪৭৬০ ১৫১২০ হলে ১৫৫০০ ১৫৮৮০ হলে ১৬২৮০ ১৬৬৮০ হলে ১৭১০০ ১৭৫২০ হলে ১৭৯৬০ ১৮৪০০ হলে ১৮৮৬০ ১৯৩২০ হলে ১৯৮১০ ২০২৯০ হলে ২০৮১০
১৩ তম গ্রেড ১১০০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১২ তম গ্রেড ১১৩০০-২৭৩০০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।
১১০০০ স্কেলে মুল বেতন ১১০০০ হলে ১১৩০০ ১১৫৫০ হলে ১১৮৭০ ১২১৩০ হলে ১২৪৭০ ১২৭৪০ হলে ১৩১০০ ১৩৩৮০ হলে ১৩৭৬০ ১৪০৫০ হলে ১৪৪৫০ ১৪৭৬০ হলে ১৫১৮০ ১৫৫০০ হলে ১৫৯৪০ ১৬২৮০ হলে ১৬৭৪০ ১৭১০০ হলে ১৭৫৮০ ১৭৯৬০ হলে ১৮৪৬০ ১৮৮৬০ হলে ১৯৩৯০ ১৯৮১০ হলে ২০৩৬০ ২০৮১০ হলে ২১৩৮০ ২১৮৬০ হলে ২২৪৫০ ২২৯৬০ হলে ২৩৫৮০ ২৪১১০ হলে ২৪৭৬০
১২ তম গ্রেড ১১৩০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১১ তম গ্রেড ১২৫০০-৩০২৩০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।
১১৩০০ স্কেলে মূল বেতন ১১৩০০হলে ১২৫০০ ১১৮৭০ হলে ১২৫০০ ১২৪৭০ হলে ১২৫০০ ১৩১০০ হলে ১৩১৩০ ১৩৭৬০ হলে ১৩৭৯০ ১৪৪৫০ হলে ১৪৪৮০ ১৫১৮০ হলে ১৫২১০ ১৫৯৪০ হলে ১৫৯৮০ ১৬৭৪০ হলে ১৬৭৮০ ১৭৫৮০ হলে ১৭৬২০ ১৮৪৬০ হলে ১৮৫১০ ১৯৩৯০ হলে ১৯৪৪০ ২০৩৬০ হলে ২০৪২০ ২১৩৮০ হলে ২১৪৫০ ২২৪৫০ হলে ২২৫৩০ ২৩৫৮০ হলে ২৩৬৬০ ২৪৭৬০ হলে ২৪৮৫০ ২৬০০০ হলে ২৬১০০ ২৭৩০০ হলে ২৭৪১০ ১১ তম গ্রেড ১২৫০০ স্কেলের মূল বেতন ০৯/০২/২০২০ তারিখে ১০ নং গ্রেড ১৬০০০-৩৮৬৪০ স্কেলে নিম্নে উল্লেখিত হারে নির্ধারণ হবে।
১২৫০০ স্কেলে মূল বেতন ১২৫০০ হলে ১৬০০০ ১৩১৩০ হলে ১৬০০০ ১৩৭৯০ হলে ১৬০০০ ১৪৪৮০ হলে ১৬০০০ ১৫২১০ হলে ১৬০০০ ১৫৯৮০ হলে ১৬০০০ ১৬৭৮০ হলে ১৬৮০০ ১৭৬২০ হলে ১৭৬৪০ ১৮৫১০ হলে ১৮৫৩০ ১৯৪৪০ হলে ১৯৪৬০ ২০৪২০ হলে ২০৪৪০ ২১৪৫০ হলে ২১৪৭০ ২২৫৩০ হলে ২২৫৫০ ২৩৬৬০ হলে ২৩৬৮০ ২৪৮৫০ হলে ২৪৮৭০ ২৬১০০ হলে ২৬১২০ ২৭৪১০ হলে ২৭৪৩০ ২৮৭৯০ হলে ২৮৮১০ ৩০২৩০ হলে ৩০২৬০ ০৯/০২/২০২০ তারিখে উল্লেখিত হারে মূল বেতন নির্ধারণের পর ০১/০৭/২০২০ তারিখে যথারীতি প্রাপ্য ইনক্রিমেন্ট যোগ হবে।
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: