নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
নগদ উপবৃত্তির কাজ কিভাবে করবেন? ১। নগদ প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন।
২। ঐ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নগদ পোর্টাল থেকে রূপালী ব্যাংক শিওর ক্যাশ এর নিজ বিদ্যালয়ের আপলোডকৃত কপি প্রিন্ট করবেন।
৩। প্রিন্ট করা কপির এনআইডি নাম্বার এর সাথে মোবাইল নাম্বার মিলিয়ে দেখবেন।
৪। এই এনআইডি নাম্বার উক্ত মোবাইল নাম্বার দ্বারা রেজিস্ট্রেশনকৃত কিনা তা যাচাই করার জন্য *16001# লিখে ডায়াল করবেন। তারপর এনআইডি কার্ডের শেষ চারটি ডিজিট লিখে ওকে করবেন। মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা থাকলে মোবাইল নাম্বারের শেষ ৩ ডিজিট আসবে।
৫। যদি মাতার এনআইডি দেওয়া থাকে কিন্তু মোবাইল নাম্বার যদি পিতার নামে নিবন্ধনকৃত হয় সে ক্ষেত্রে মাতার এনআইডি দিয়ে নতুন সিম এর নাম্বার দিতে হবে অথবা মায়ের এনআইডি এর পরিবর্তে বাবার এনআইডি নাম্বার সংযোজন করতে হবে। সেক্ষেত্রে অভিভাবকের নাম ছিল মাতার স্থলে পিতার হবে।
৬। যদি শিক্ষার্থীর মাতা ও পিতা না থাকে তাহলে লিগ্যাল অভিভাবক দাদা-দাদী নানা-নানি, মামার এনআইডি নাম্বার এবং ওই এনআইডি দিয়ে নিবন্ধনকৃত সিম এর নাম্বার সংযোজন করতে হবে। মূলকথা হলো শিক্ষার্থীর মাতা-পিতার এনআইডি নাম্বার দ্বারা নিবন্ধনকৃত সিম এর নাম্বার হতে হবে।
৭। এরপর নগদ পোর্টালে বিদ্যালয়ের তথ্য আপলোড দিতে হবে।
বিঃদ্রঃ ছবি স্পষ্ট দেখার জন্য ছবিতে টাচ করুন
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: