নিজস্ব সংবাদ ডেস্কঃ মানবসেবা সংবাদ টুইন্টিফোর ব্লগস্পট ডটকমঃ
গত ১৬ ডিসেম্বর-২০২০,রোজ বুধবার। এ বছর মুন্সিগঞ্জ সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ভার্চুয়ালী অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস উদযাপন। মুন্সিগঞ্জ সদর উপজেলার ১১৫ টি বিদ্যালয়ের প্রায় অধিকাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় গণ, মুন্সিগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় গণের নির্দেশ ক্রমে নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ভার্চুয়ালী বিজয় দিবেসে অনুষ্ঠান উদযাপন করেন,এ বিষয় মুন্সিগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ইউনুস স্যার বলেন যে, আমরা উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণের নির্দেশনা মতে জুম অ্যাপের মাধ্যমে বিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থীদের এ্যাড করে আমরা মহান বিজয় দিবসের অনুষ্ঠান উদযাপন করি।জুম অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ছড়া গাণ,কবিতা,বঙ্গবন্ধুকে স্মৃতিচারন,বিজয় দিবস সম্পর্কে আলোচনা এবং সবশেষে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদের জন্য দোয়া করা হয়।
এম.এস.24.বি.ডটকম
এই পত্রিকার আরো সংবাদ পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ
0 komentar: