মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচন,    ২৭ হাজার ২৭৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। গতকাল শনিবা,   সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। গননা শেষে রাতে রিটার্নিং অফিসার আরিফল হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ফয়সাল বিপ্লবের নিকটতম ধানের শীর্ষ প্রতীকের বিএনপি মনোনিত প্রার্থী শহীদুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৬০৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা প্রতীক) মোঃ অাব্দুর রাজ্জজাক পেয়েেছে ন ৮৭৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান (নারিকেল গাছ প্রতীক) ৭৯৫ ভোট ও এম এ কাদের মোল্লা (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৩০১ ভোট।এবার পৌরসভায় ২৫টি ভোট কেন্দ্রের ১৫০টি বুথে ৫৩ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২ হাজার ২৪৪ জন ভোটার।