বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিসহ যে সকল শিক্ষার্থী উপবৃত্তিতে অন্তর্ভুক্তি হয়নি সে সকল শিক্ষার্থীর তথ্য অনলাইনে এন্ট্রি।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন “প্রাথমিক পর্যায়ের
শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প" এর অধীনে শিক্ষার্থীদের ইউনিক আইডি (UID) প্রদানের লক্ষ্যে প্রকল্পের জন্য প্রস্তুতকৃত সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিসহ যে সকল শিক্ষার্থী উপবৃত্তিতে অন্তর্ভুক্তি হয়নি সে সকল শিক্ষার্থীর তথ্য www.dpe.gov.bd ওয়েবসাইটের ডান পাশে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি' লিংকে অথবা www.ervs.dpe.gov.bd এই লিংকে শিক্ষকদের জন্য । PEMIS প্রদত্ত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে। ১৯ সেপ্টেম্বর ২০১২ তারিখ থেকে ২০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে অনলাইনে নির্ভুল ডাটা এন্ট্রি করার জন্য অনুরোধ করা হয়েছে।

No comments:
Post a Comment