এই বিষয়ে ১ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পরিপত্র জারি করে নির্দেশনা প্রদান করা হয়েছে।
নির্দেশনাসমূহ
ক) অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মকর্তা অন লাইন whatsApp এ বিদ্যালয় পরিদর্শন করবেন। এ কার্যক্রমে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ সার্বিক সহযোগিতা এবং চাহিত তথ্যাদি প্রদান করতে হবে।।
গ) অধিদপ্তরের মনিটরিং ও মূল্যায়ন বিভাগের কর্মরত সকল কর্মকর্তার ফোন নাম্বার / whatsApp সেফ করে রাখতে হবে। স্কুল চলাকালীন সময়ে whatsApp ফোন করলে ফোন রিসিভ করতে হবে। কোন কারনে ফোন রিসিভ করতে না পারলে কল ব্যাক করতে হবে।
ঘ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে আবশ্যিকভাবে কর্মস্থলে পরিচয় পত্র (আই ডি কার্ড) সাথে রাখতে হবে।
খ) অনলাইন পরিদর্শন কার্যক্রম whatsApp এর মাধ্যমে করা হবে। এর জন্য সারাদেশে প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকগণ নিজ নিজ স্মার্ট ফোনে whatsApp ডাউনলোড করবেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রধান শিক্ষক বরাবরে প্রেরিত মোবাইল ডাটার মাধ্যমে স্কুল চলাকালীন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে চাহিত তথ্যাদি প্রদান করতে হবে।


No comments:
Post a Comment